স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’। এরই ধারাবাহিকতায় ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের নিয়ে আগামী ০৩ অক্টোবর ২০২৬ ‘১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২৬’-এর আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে সারা দেশের স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণাপত্র/ধারণাপত্র উপস্থাপন করবে।
বণিকবার্তা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এ আয়োজনের যথাক্রমে বাংলা ও ইংরেজি গণমাধ্যম সহযোগী।
আয়োজন
০৩ অক্টোবর ২০২৬, শনিবার
ভেন্যু
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়
অংশগ্রহণকারী:
৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী (সাইন্স, আর্টস এবং কমার্স অর্থাৎ সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে)
অংশগ্রহণের ধরণ:
ক. একক
খ. দলীয় (ধারণাপত্রের জন্য ৩ জনের অধিক নয়, তবে গবেষণাপত্রের জন্য সর্বোচ্চ ৪ জন সদস্য নেয়া যাবে)
আয়োজন/ইভেন্ট:
ক. গবেষণাপত্র উপস্থাপন
খ. ধারণাপত্র উপস্থাপন
▣ দেশের খ্যাতিমান গবেষক ও বিজ্ঞানীগণ গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টারসমূহ মূল্যায়ন করবেন।