সৈয়দপুর উপজেলায় ‘গবেষণায় হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

সংক্ষিপ্তসার

‘চিন্তার চাষ’ এর আয়োজনে গত ০৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা। আগামী অক্টোবর ২০২৬-এ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী:
সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কর্মশালার ইভেন্টসমূহ:
১. উদ্বোধনী সেশন
২. স্কুল গবেষণার ধাপসমূহ
৩. গবেষণা কি, কেন প্রয়োজন
৪. বিজ্ঞানের সীমাবদ্ধতা ও নৈতিকতা
৫. আগ্রহের ক্ষেত্র চয়ন

সম্মানিত অতিথি
মো: শাবাহাত আলী, অধ্যক্ষ, ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর

রিসোর্স পার্সন
জাহিদুল ইসলাম, পরিচালক, চিন্তার চাষ

আয়োজন ও ব্যবস্থাপনায়
আব্দুল্লাহ আল সাফী, সমন্বয়ক, নীলফামারী জেলা, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
Share This