ঢাকা শহরের ফার্মগেট-তেজগাঁও অঞ্চলে ‘গবেষণায় হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

সংক্ষিপ্তসার

‘চিন্তার চাষ’এর আয়োজনে গত ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে, ঢাকা শহরের ফার্মগেট-তেজগাঁও অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘গবেষণায় হাতেখড়ি’শীর্ষক কর্মশালা। আগামী অক্টোবর ২০২৬-এ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী:
ঢাকা শহরের ফার্মগেট-তেজগাঁও অঞ্চলের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কর্মশালার ইভেন্টসমূহ:
১. উদ্বোধনী সেশন
২. স্কুল গবেষণার ধাপসমূহ
৩. গবেষণা কি, কেন
৪. বিজ্ঞানের সীমাবদ্ধতা ও নৈতিকতা
৫. আগ্রহের ক্ষেত্র চয়ন

সম্মানিত অতিথি
মোসাম্মৎ আয়নূন্নাহার, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী), তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

রিসোর্স পার্সন
জাহিদুল ইসলাম, পরিচালক, চিন্তার চাষ

আয়োজন ও ব্যবস্থাপনায়
মনিকা জাহান খাদিজা, যুগ্ম সাধারণ সম্পাদক, চিন্তার চাষ

কিছু মুহুর্ত

Share This